উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের নিকাশী ব্যবস্থা উন্নত করতে নতুন একগুচ্ছ ড্রেন নির্মান ও সংস্কারের সুচনা হল শুক্রবার। আজ শহরের কালীবাড়ি মোড়ে নারকেল ফাটিয়ে হাইড্রেনের নির্মানের সূচনা করেন কালিয়াগঞ্জের পুরপ্রধান কার্তিক পাল উপস্থিত ছিলেন পুরসভার বাস্তুকার সুব্রত সাহা, পূর্ত দপ্তরের কাউন্সিলার মিলন বিশ্বকর্মা সহ পুর কর্মীরা। শ্রীমতি নদীতে শহরের একাংশের জল ফেলতে নতুন ভাবে এই হাই ড্রেন গড়া হচ্ছে। কালীবাড়ী মোড় থেকে ডাকবাংলা রোড হয়ে বিবেকানন্দ মোড়ের দক্ষিন হয়ে হাসপাতাল রোড হয়ে নতুন এই ড্রেন যাবে মনমোহন স্কুলের বাশতলা মোড় পর্যন্ত। অপরদিকে হাসপাতাল থেকে একটি ড্রেন এসে মিলবে হাইড্রেনে। প্রায় ২ কোটি টাকা ব্যায়ে এই হাইড্রেন গড়ার কাজ শুরু হল এদিন থেকে।
নির্মানের সুচনা করে পুরপ্রধান কার্তিক পাল জানান, চলতি বছর বর্ষার আগে এই নির্মানের টেন্ডার হয়েছিল। বন্যার কারনে সম্ভব হয়নি কাজ শুরু করা। এদিন শহরের দক্ষিন অংশের মূল দুই রাস্তা দিয়ে এই হাই ড্রেন গড়ার কাজ শুরু হল। অন্যদিকে শহরের উত্তর অংশে বালুরঘাট রাজ্য সড়কের দুই পাশ দিয়ে হাই ড্রেন গড়ার কাজ শুরু হয়েছে আগেই। ১৭ নম্বর ওয়ার্ডের রানীসতি মন্দির থেকে মূল রাস্তা দিয়ে সুকান্ত মোড় রেল গেট পর্যন্ত প্রায় ২ কিমি এলাকায় রাস্তার দুপাশে এই হাইড্রেন গড়া হচ্ছে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যায় করে। এই হাই ড্রেন গুলির নির্মান কাজ সম্পন্ন শহরের জল নিকাশি ব্যবস্থার মান উন্নতি হবে। আর বর্ষার সময়ে জল জমার মতো কিছুই থাকবে না। আগামী তিন মাসের মধ্যে এই সমস্ত নতুন ড্রেন গড়ে উঠবে বলে জানান পুরপ্রধান কার্তিক পাল।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/aRB8J50cdRc